মুহাম্মদ হেলাল উদ্দিন গজল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মুহাম্মদ হেলাল উদ্দিন গজল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৫ জুলাই, ২০২০

তাবুর মাঝে হুরগণ


তাবুর মাঝে হুরগণ
ঐ জান্নাতে থাকবে।
চিরসুন্দর বালাখানায় পরম সুখে সবাই রে বসবাস করবে।

জান্নাতীরা ক্ষণে ক্ষণে
আল্লাহর জিকির করবে।
চিরকালীন কিশোরীরা
তোমার সেবায় থাকবে।
নানা রকম ফল মূল
 পরিবেশন করবে।

সেই জান্নাতের তলদেশে
 ঝর্ণাধারা বইবে।
রেশমী বিছানায় জান্নাতীরা
 হেলান দিয়ে বসবে।
সেথায় তুমি যাহাই চাইবে
তাহাই তুমি পাইবে।

ইনশাআল্লাহ


এই পৃথিবী গড়ব আমি আল কুরআনের সাজে
ভালবাসার বন্ধনেতে মানব জাতির মাঝে।

পরের মাকে ভাবব আমি নিজের মা বলে
আপু বলে সম্মান দিব অন্যের বোন এলে।
ভিখারীদের খেতে দিব নিজে না খেয়ে
ফাসাদ হলে মিটিয়ে দিব প্রতিবেশির মাঝে।

টাকা লাগলে টাকা দিব পাশের বাসার দুখে
অসুখ হলে সেবা করব নিত্য নিজের চোখে।
প্রয়োজনে ঝাঁপিয়ে পড়ব তাঁহাদেরই কাজে।